- নতুন সংযোগ গ্রহণের জন্য এই লিঙ্কে ক্লিক করে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করুন। আবেদন ফরম পূরণের পর প্রিন্ট করে সংরক্ষণ করুন । শিল্প ও সেচ সংযোগের ক্ষেত্রে অফিসে এসে আবেদন করতে হবে। লাইন নির্মাণের প্রয়োজন হলে অফিসে এসে আবেদন করতে হবে ।
- পরবর্তীতে অনলাইন আবেদনের ক্ষেত্রে এস এম এস এর মাধ্যমে আপনাকে ডিমান্ড নোট ও প্রাক্কলন ইস্যু করা হবে। ডিমান্ড নোট অনুযায়ী সকল কার্য সম্পাদন ও উল্লেখিত টাকা গ্রহন করা হবে এবং যত দ্রুত সম্ভব সংযোগ প্রদোনের ব্যবস্থা গ্রহন করা হবে।
- পরবর্তী মাসের রিডিং সাইকেল অনুযায়ী গ্রাহকের ১ম মাসের বিল জারী করা হবে। সদস্য সেবা বিভাগের ‘‘এক অবস্থানে সেবা’’ থেকে নতুন সংযোগ নিয়মাবলী ও এতদসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাবলী জানা যাবে ।
বিদ্যুৎ সংযোগ ও সেবাপ্রদানের ধাপ সমূহঃ-
| (০১) আবেদন | (০২) সমীক্ষা ফি | (০৩) সমীক্ষা |
| (০৪) বৈদ্যুতিক প্ল্যান | (০৫) ষ্টেকিং ও অনুমোদন | (০৬) নির্মাণ মূল্য |
| (০৭) চুক্তিকরন | (০৮) লাইন নির্মাণ | (০৯) অভ্যন্তরীনওয়্যারিংকরণ |
| (১০) ওয়্যারিং পরিদর্শন | (১১) জামানত গ্রহন | (১২) সিএমওকরণ |
| (১৩) গ্রাহক সংযোগ | | |
সমগ্র প্রক্রিয়া সম্পন্ন করার সম্ভাব্য সময় আবসিকের ক্ষেত্রে ৭ দিন এবং শিল্প সংযোগের ক্ষেত্রে ১৮ দিন । তবে লাইন নির্মাণের প্রয়োজন হলে সময় বেশি লাগবে ।