Tuesday May 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩ এ ০৩:১৩ PM

API ভিত্তিক অনলাইনে বিল পরিশোধ সেবা

কন্টেন্ট: পাতা

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর অধীনে ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে সারাদেশে প্রায় ৩ কোটি গ্রাহককে বিদ্যুৎ সেবা প্রদান করে আসছে। গ্রাহকসেবার মান উন্নয়নে বাপবিবো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাস শেষে প্রতিটি গ্রাহককে বিদ্যুৎ বিল প্রদান করতে হয়। সাধারণত বিল প্রদানের জন্য নির্দিষ্ট বিলিং অফিস অথবা নির্দিষ্ট কিছু ব্যাংকে স্বশরীরে গিয়ে বিদ্যুৎ বিল প্রদান করা যায়। বিল প্রদানের জন্য নিজের আবাসন থেকে দূরবর্তী অফিসে যাওয়া এবং ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার ফলে গ্রাহককে সীমাহীন দুর্ভোগের সম্মুখীন হতে হতো।

গ্রাহকের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে বাপবিবো এর আইসিটি পরিদপ্তর কর্তৃক পোস্টপেইড গ্রাহকদের অনলাইন/ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিদ্যুৎ বিল আদায়ের সিস্টেম (API ভিত্তিক অনলাইনে বিল পরিশোধ সেবা) বাস্তবায়ন করা হয়েছে । API ভিত্তিক অনলাইনে বিল পরিশোধ সেবা বিষয়টি এখন প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি বিকল্প চ্যানেল তৈরি করেছে। এই অনলাইন পেমেন্ট গেটওয়ে এর সাথে দেশের স্বনাম ধন্য পেমেন্ট চ্যানেল (বিকাশ, রকেট, জিপি, রবি, ইউক্যাশ, শিওরক্যাশ এবং মাইক্যাশ) সংযুক্ত করার ফলে গ্রাহকগণ ঘরে বসেই অথবা নিকটবর্তী এজেন্ট এর মাধ্যমে লাইনে দাঁড়ানোর ঝামেলা ব্যতীতই বিদ্যুৎ বিল প্রদান করতে পারছেন। এতে যেমন একদিকে গ্রাহকগণের ভোগান্তি কমছে অন্যদিকে বকেয়া আদায়ের ঝামেলাও অনেকাংশে হ্রাস পেয়েছে।

bKash (বিকাশ লিমিটেড)

Web Address: https://www.bkash.com/bn/paybill/pallibidyut

Apps:https://play.google.com/store/apps/details?id=com.bKash.customerapp&hl=en&gl=US


রকেট (ডাচ বাংলা ব্যাংক লিমিটেড)

Web: https://www.dutchbanglabank.com/rocket/rocket.html

Apps:https://play.google.com/store/apps/details?id=com.dbbl.mbs.apps.main&hl=en&gl=US

GPay (গ্রামীণ ফোন লিমিটেড)

Web: https://www.grameenphone.com/personal/services/digital-services

Apps:https://play.google.com/store/apps/details?id=com.cc.grameenphone


রবিক্যাশ (রবি আজিয়াটা লিমিটেড)

Web:https://www.robi.com.bd/en/personal/digital-solutions/robi-cash-app

Apps:https://play.google.com/store/apps/details?id=net.omobio.robisc&hl=en


ইউক্যাশ (ইউনাইডেট কমার্শিয়াল ব্যাংক লিমিটেড)

Web: https://www.ucb.com.bd/upay/

Apps:https://play.google.com/store/apps/details?id=bd.com.ucb.upay&hl=en&gl=US

শিওর ক্যাশ (রূপালী ব্যাংক লিমিটেড)

Web: https://www.surecash.net/

Apps:https://play.google.com/store/apps/details?id=com.progoti.surecash&hl=en&gl=US


এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন